ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কষ্টের কথা জানালেন দিয়া মির্জা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৬:৭

২০০১ সালে বলিউডে অভিষেক হয় দিয়া মির্জার। গৌতম মেনন পরিচালিত ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’-তে পর্দায় প্রথমবার দেখা যায় তাকে।  বলিউডের ফ্লপের তালিকায় এই সিনেমাটির নাম থাকলেও দিয়ার অভিনয়ে মুগ্ধ হন সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকরাও। যদিও অভিনয়গুণে দর্শক মনে পরবর্তীকালে আলাদা জায়গা করে নেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

ক্যারিয়ারের শুরুতে একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন দিয়া মির্জা।  ধীরে ধীরে একটা সময়ে বলিউডে নিজের জায়গা পাকা করে নেন এই সুন্দরী। কতটা কঠিন ছিল সেই লড়াই? এবার নিজেই সেই রহস্য ফাঁস করলেন দিয়া মির্জা। ‘টাইমস অব ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মুখে স্বীকার করেছেন হায়দরাবাদী এই সুন্দরী।

তার সিনেমা বাণিজ্যিক সাফল্য দিতে না পারায় রীতিমতো হতাশ পড়েন দিয়া মির্জা। সেই পরিস্থিতি যে কতটা যন্ত্রণার ছিল, তা বলতে গিয়ে সাক্ষাৎকারে আবেগ চেপে রাখতে পারেননি দিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি মারাত্মক কষ্ট পেয়েছিলাম। অজানা ভয় আমার মনের মধ্যে চেপে বসেছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত সব খবরই তখন বেদ বাক্য বলে মনে হতো।

দিয়া আরো জানিয়েছেন, বয়স ও ওজন নিয়েও চিন্তায় ছিলেন তিনি। বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিনগুলিতে অনেকেই বলতেন, নারীদের একটা নির্দিষ্ট জীবন থাকে। তার বাইরে তাদের যাওয়া উচিত নয়। আপনার বয়স ২০ বছর হতে হবে। নইলে কোনো সুপারস্টারের বিপরীতে আপনাকে অভিনয়ের সুযোগ দেওয়া যাবে না।’

জামিল আহমেদ / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...