ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি সেরে উঠেছি : প্রভা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১২:৩৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। যে কারণে পর্দায় এখন আর নিয়মিত দেখা মেলে না প্রভার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, ভাবনাগুলো ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ,  আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি। প্রভা তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।

সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’প্রভার সেই স্ট্যাটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন। কেউ আবার অতীত টেনেও কথা বলছেন। যদিও প্রভা সেসবের মন্তব্যের কোনো জবাব দেননি। বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী। 

 

 

Aminur / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...