সচিবদের চাকরির তথ্যা হালনাগাদ করার নির্দেশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমের (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব বা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস-এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না থাকায় পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কর্মকর্তার সম্প্রতি তোলা ছবি (সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা ছবি), পদায়ন, পদোন্নতি, শিক্ষা-সংশ্লিষ্ট তথ্যাদিসহ চাকরি-সংক্রান্ত সকল তথ্যাদি হালনাগাদ করতে হবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়, এসব তথ্যাদি কর্মকর্তার পদোন্নতি এবং পদায়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নির্ধারিত তারিখের মধ্যে হালনাগাদ কার্যক্রম কর্মকর্তাদেরকে নিজ নিজ পক্ষ থেকে সম্পন্ন নিশ্চিত করতে হবে।
T.A.S / T.A.S
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ