ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ইন্দোনেশিয়ায় পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুতে জোর বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৪৮

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুর পাশাপাশি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ জোরদারে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই হেরু হৃদয়ান্ত সুবোলো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব বিষয়ে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ইন্দোনেশিয়াকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) করার বিষয়ে জোর দেওয়া হয়।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তা ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুর কথা গুরত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা।

T.A.S / T.A.S

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ