হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বাসায় পৌছান খালেদা জিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং শায়রুল কবির খান। এদিকে এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।
T.A.S / T.A.S
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি
মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত
Link Copied