বেক্সিমকোর সব সম্পদ দেখভাল করতে `রিসিভার' নিয়োগের লিখিত আদেশ
সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ প্রকাশ করে।
একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল ও আদেশ দেয়। বৃহস্পতিবার তা লিখিত আকারে প্রকাশিত হয়। ওই দিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ ওই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়। এছাড়া কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এ গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়।
এদিকে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে দুপুরে। পাশাপাশি এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের এক আইনজীবী রিটটি দায়ের করেছেন।
T.A.S / জামান
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ