ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৫:১

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অসংখ্য মানুষ। ফসল, গবাদি পশু থেকে শুরু করে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছে অনেক পরিবার। সেরকম কিছু পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হুয়াওয়ে।

এ বছর নিজেদের ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ হিসেবে হুয়াওয়ের অর্থায়নে ও অভিযাত্রিক ফাউন্ডেশনের তত্বাবধায়নে বিনামূল্যে বন্যাদুর্গতদের জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। চলতি সপ্তাহে ফেনীর পরশুরাম এলাকার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, মোস্তফা ও দেলোয়ারের পরিবারকে এই ঘরগুলো তুলে দেয়া হয়। 

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড সদস্য লিন হাই (হ্যাভেন) এই চার পরিবারকে ঘরগুলো হস্তান্তর করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী সেখানে উপস্থিত ছিলেন। আগামীতে অন্যান্য এলাকার আরও ২১টি পরিবার একই সুবিধা পাবে।

বন্যাকবলিত এলাকায় আগস্ট মাস থেকে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে হুয়াওয়ে। এই ক্যাম্পগুলোতেও তত্বাবধায়নে কাজ করছে অভিযাত্রিক ফাউন্ডেশন। ক্যাম্পগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পগুলো থেকে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন।

‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’- এই মূলমন্ত্রে উজ্জীবিত হুয়াওয়ে গত ২৬ বছর ধরেই বাংলাদেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

Sunny / Sunny

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত