বরিশালের গ্যাংস্টারের গল্প, নায়িকা পিরোজপুরের পরীমনি
বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে গল্প, আর এই গল্পে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন পিরোজপুরের মেয়ে পরীমনি। গত বছরের শেষ দিকে কাজে ফিরেছিলেন তিনি। সেসময় সিনেমার পাশাপাশি তিনি যুক্ত হন ওটিটির কাজে। সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত। আগামী মাসে পরীমনি অভিনীত সেই ওটিটি কনটেন্ট মুক্তি পাচ্ছে।
‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করেছেন পরীমনি, এ তথ্য প্রায় সবারই জানা। তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের পোস্টার প্রকাশের মধ্যদিয়ে জানানো হয়, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে এই অভিনেতাকে।
‘রঙিলা কিতাব’-এর গল্প প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, ‘এটা কিঙ্কর আহ্সানের গল্প। আমরা আমাদের মতো করে রূপান্তর করেছি। গল্পে অনেক কিছু সংযোগ করা হয়েছে। এটা বলা যায় লোকাল গ্যাংস্টার গল্প। গ্যাংস্টার গল্প মানে ছোট একটা উপজেলার পাওয়ার সিস্টেম শিফট হওয়া দেখা যাবে।’
অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান বলেন, ‘একটা সুন্দর প্রেমের গল্প হিসেবে উপভোগ্য হবে এটা, যে কারণে আমরা একে বলছি ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’। তবে পলিটিক্স কানেকশন আছে। আমাদের চেনা-পরিচিত গল্প বলে মনে হতে পারে।’ ছবির গল্পকার কিঙ্কর আহ্সান বলেন, ‘এখানে অনেক চমক আছে। সেসব বলে দর্শকের উচ্ছ্বাস নষ্ট করতে চাই না। গল্পটা সবার জানা, কিন্তু অনেক চমক আছে। জানতে হলে অপেক্ষা করতে হবে একটু।’
সাত পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, পলাশ প্রমুখ। যদিও প্রযোজনা সংস্থা বা নির্মাতারা সরাসরি এই শিল্পীদের নাম নিশ্চিত করেননি।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ