রিকশা ছিনিয়ে নিতে ছুরিকাঘাত, ঢামেকে চিকিৎসাধীন চালকের মৃত্যু
রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্দা মন্ডল (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত চারটার দিকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে সকাল ছয়টার দিকে মৃত্যু হয় তার।
নিহতের ছেলে ইউসুফ মন্ডল জানান, আমার বাবা পেশায় রিকশাচালক। রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সূত্রাপুর দিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিনতাইকারীরা গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাবা বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মালিপাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ