প্লাস্টিক সার্জারি ইস্যুতে মুখ খুললেন পূজা চেরী
ঢাকাই ছবির সময়ের অন্যতম সম্ভাবনাময়ী নায়িকা পূজা চেরী। বছরজুড়েই আলোচনার তুঙ্গে থাকেন তিনি। কখনো সিনেমা কিংবা ব্যক্তিজীবন পূজাকে নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি নেই।
কদিন আগে একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে ইভেন্টে যোগ দেন পূজা। অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে পূজাকে আগের চেয়ে পরিণত বয়সের মনে হচ্ছে। এরপর থেকে নতুনভাবে আলোচনায় তিনি।
পোড়ামন ২ খ্যাত নায়িকাকে নিয়ে নেটিজেনদের ভাষ্য, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী। ফেসবুকে নায়িকার সেই ছবি চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে।
এবার প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন পূজা। তিনি বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি। দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।
পূজা এও বলেন, ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা না।
পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই। তবে বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন বলে শোনা যাচ্ছে। ক্যারিয়ারে পোড়ামন ২, গলুই, শান, লিপস্টিক, প্রেম আমার টুসহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন পূজা।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ