ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রামেকের করোনা ইউনিটে আরো ৪ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১২:১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।  বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৭ ‍আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ২ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার ১ জন করে মারা গেছেন।

তিনি আরো জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন। এক দিনে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

এর আগে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৯.০২%।

এমএসএম / জামান

আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২৬’-এর ট্রফি উন্মোচন

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় বিচার দাবী

রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা

এমপি মাধবী মারমা এর সাথে কাপ্তাই সুরের ধারা সংগঠনের শুভেচ্ছা বিনিময়

‎কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীর কচাকাটা থানায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, আটক দুই মাদক কারবারি

শ্রীমঙ্গলে পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, ইতনা গণহত্যার শহীদদের স্মরণে লোহাগড়ায় দোয়া মাহফিল

নেত্রকোণার মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইউপিডিএফ গণতান্ত্রিক’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন