ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিআরটি প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যে শেষ করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৪ রাত ৯:৪

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। গাজীপুর বিআরটি বাস ডিপোর কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদেরকে কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রজেক্ট সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্দোলনে বিআরটি প্রজেক্টের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিআরটি প্রজেক্টের নিরাপত্তার বৃদ্ধি করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক প্রমুখ।

এমএসএম / এমএসএম

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত