শুকিয়ে গেছেন রণবীর, অভিনেতার সুস্থতা নিয়ে উদ্বেগ
যেকোনো চরিত্রেই সাবলীল অভিনয় করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে অভিনয়ের পাশাপাশি তার চেহারার ওপর দুর্বলতা রয়েছে অনুরাগীদের। কিন্তু এবার সেই চেহারা নিয়েই উদ্বেগের মাঝে আছেন তার অনুরাগীরা।
হঠাৎ চেহারায় পরিবর্তন দেখা গেল রণবীরের। তার সাম্প্রতিক চেহারায় ভেসে ওঠে শীর্ণতা! চোখে নেই সেই চেনা জ্যোতি, মুখও ম্লান। অযত্নে ওঠা দাড়ি, পোশাকেও নেই উজ্জ্বলতা। আর রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়ে যান তার অনুরাগীরা।
সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলেন রণবীর। সেখানেই অভিনেতার সঙ্গে ছবি তোলেন তার এক ভক্ত। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রণবীরের অনুরাগীদের প্রশ্ন, ‘রণবীরের কী হয়েছে? তিনি কি অসুস্থ?’এই ছবি দেখে আবার অনেকের বক্তব্য, রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। এক জন মন্তব্য করেছেন, ‘সঞ্জু ছবির পর থেকেই রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। তার একই সময়ের অভিনেতাদের মধ্যে রণবীরকেই দেখতে সবচেয়ে বয়স্ক লাগে।’ আর এক জন মন্তব্য করেন, ‘শাহিদ কাপুর মদ্যপান ও ধূমপান করেন না। তাই তাকে রণবীরের থেকে দেখতে অনেকটাই অল্পবয়স্ক লাগে।’
রণবীরের আর এক অনুরাগী হতাশার সঙ্গে লিখেছেন, ‘ওর মুখ থেকে সেই লাবন্যটাই চলে গেছে। কেন ওকে এত বয়স্ক ও অসুস্থ দেখতে লাগছে?’
তবে অনেকের অনুমান, নতুন কোনও চরিত্রের জন্য নিজের ওজন কমিয়েছেন রণবীর।
রণবীর কাপুরকে শেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ। এই ছবি বিভিন্ন সমালোচনার মুখে পড়লেও রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত। এ ছাড়াও সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে তার হাতে। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও ভিকি কৌশলও।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ