ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আরেক মামলায় গ্রেফতার দীপু মনি-পলক-রুপা-শাকিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:৩৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রমিজ উদ্দিন আহমদ নামে একজনকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেফতার দেখান। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। এসময় রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ আগস্ট তেজগাঁও থানার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহত রমিজ উদ্দিনের বাবা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর