‘বরবাদ’ এর বাজেট ১৫ কোটি, থাকছেন বলিউড তারকাও
পর্দায় হিট আর শুটিংয়ে ব্যস্ততা; দুরন্ত গতিতে ছুটে চলছেন শাকিব খান। ক্যারিয়ারে ২৫ বছর পার করা এই নায়ক যেন আরও জ্বলে উঠছেন! ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দিয়ে দারুণ সাফল্য এসেছে তার। মুক্তির অপেক্ষায় ‘দরদ’। এরপরই নামবেন নতুন মিশনে। তার এবারের মিশনটা ‘বরবাদ’ নিয়ে।
শাকিবকে নিয়ে প্রথম সিনেমা নির্মাণ করছেন শতাধিক নাটক পরিচালক মেহেদী হাসান হৃদয়। গতবছর অক্টোবর শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন। আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। তার আগে ‘বরবাদ’ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা।
সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেলো, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! কারণ সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন।
এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।
পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ