আসছে ‘গ্ল্যাডিয়েটর থ্রি’
হলিউডের কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। তার ‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমা মুক্তির খবর সবারই জানা। এ বছরের ২২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে এটি। তবে নতুন সিনেমা মুক্তির আগেই নির্মাতা চমকে দিলেন সবাইকে। জানালেন আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি।
সম্প্রতি ‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমা নিয়ে রিডলি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি জানান, ‘গ্ল্যাডিয়েটর টু’ প্রসঙ্গে নয়, এখন কথা হবে গ্ল্যাডিয়েটর থ্রি প্রসঙ্গে।
এ সময় রিডলি আরও জানিয়েছেন, সিনেমাটির পরবর্তী কিস্তির জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে ‘গডফাদার টু’-কে বেছে নিয়েছেন। তাই তৃতীয় কিস্তিতে তিনি ‘গ্ল্যাডিয়েটর’ ভক্তদের চমকে দেওয়ার মতো আয়োজন রাখবেন। এমনও হতে পারে, এটাই হবে এ সিক্যুয়েলের শেষ সিনেমা।
হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। প্রথম কিস্তি মুক্তির ২০ বছর পর সিনেমাটির সিক্যুয়েল আনছেন রিডলি।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ