সন্ধ্যা নামার আগে কাশফুলের মাঝে হারালেন মিম
ঋতুরানী শরৎকালের আগমণ ঘটেছে। প্রকৃতির রূপ-বৈচিত্রের পরিবর্তন ঘটলেও শরৎ এলেই নদ-নদীর পাড়ে ফুটতে শুরু করে কাঁশফুল। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে। ভ্যাপসা-অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত!। তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। আর সেই কাশফুলের মাঝেই হারিয়ে গেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি। সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। বিভিন্ন ফটোশুটের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি।
সম্প্রতি শরৎ-এর বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি।
বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল। যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নজর ফেরানো দায়’। কারো মন্তব্য, ‘শরৎকে বরণ করে নিলেন মিম।’ কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা কি নিয়ে সেসবও জানতে চেয়েছেন। মিমকে সবশেষ দেখা গেছে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায়। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা। মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।
Aminur / জামিল আহমেদ
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ