হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা
প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার মুখেই পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডেতে আফগানদের বিপক্ষে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়ার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। শেষ ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানদের ১৬৯ রানে অলআউট করে দিয়ে প্রোটিয়ারা জয় তুলেছে ৭ উইকেট ও ১০২ বল হাতে রেখে।
সারজায় সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানরা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এদিনও দারুণ ক্রিকেট খেলেছেন। তবে অপর প্রান্তে সঙ্গ পাননি তিনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেছেন গুরবাজ। শেষ দিকে ঘাজানফারের অপরাজিত ১৫ বলে ৩১ রানে ভর করে ৩৪ ওভারে ১৬৯ রানে থামে আফগানদের ইনিংস।
সহজ লক্ষ্যে শুরুর তিন ব্যাটারের মাঝারি মানের ইনিংসের পর দলকে ম্যাচ জিতিয়ে আসেন এইডেন মার্করাম ও ট্রিসটান স্টুবাস। মার্করাম ৬৯ রানে অপরাজিত ছিলেন। এ জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি