৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের উদ্যোগে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ক্লাবের সভাপতি আবদুর রহমান হিমেল। শুভরাজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দ। এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের নিয়ে সারাদেশ থেকে টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহন করে। এলসিসি লায়ন্স পিএইচ আমিনকে ৪৮ রানে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত টুর্নামেন্টে রানারআপ চট্টগ্রামের পিএইচ আমিন। মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টস জিতে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে, দলে পক্ষে জামাল অর্ধশতক রান করেন। পিএইচ আমিন ১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জনের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। পরে ধীরগতির ব্যাটিংয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান সংগ্রহ করে।
এমএসএম / এমএসএম
বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে
লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ
নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো
কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি
পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক
শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ
ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার
এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল
গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের
চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা