ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নেইমারের সঙ্গে যে চুক্তি করেছেন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৬ দুপুর ১০:২৭

চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ের ম্যাচে গোল করে নেইমারের বিখ্যাত উদযাপন অনুকরণ করেন লামিনে ইয়ামাল। ম্যাচের পর সেই উদযাপনের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমারের সঙ্গে তার সম্পর্ক এবং বিশ্বকাপকে ঘিরে করা একটি ব্যক্তিগত চুক্তির কথাও বলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইয়ামাল বলেন, “আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয়, তাহলে ম্যাচ শেষে আমরা একসঙ্গে ছুটিতে যাব।’’এই চুক্তির মাধ্যমে দুই তারকা জানিয়ে দিয়েছেন, বন্ধুত্বই সবার আগে।
গত বছরের জুনে রিও ডি জেনেইরোতে নেইমারের বাড়িতে সময় কাটিয়েছিলেন ইয়ামাল। তখন থেকেই দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই সফরের স্মৃতি এখনও ইয়ামালের কাছে বিশেষ।
বিশ্বকাপের ড্র অনুযায়ী, স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে তাদের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে দুই দলের দেখা হতে পারে কেবল ফাইনালেই।
তবে নেইমারের বিশ্বকাপ খেলা এখনও অনিশ্চিত। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসনে থাকা এই তারকা ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলেননি। তাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেইমারকে আদৌ দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা