প্রথম সিনেমা করেই যা বললেন আমিরপুত্র জুনায়েদ
বলিউড অভিনেতা পারফেক্টশনিস্টখ্যাত আমির খানের ছেলে জুনায়েদ খান সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার ছবি 'মহারাজ' দিয়ে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি আমির খানের ছেলে না হলে কখনই মহারাজে কাজ করার সুযোগ পেতেন না। এমনকি কেন লাল সিং চাড্ডায় তাকে নেওয়া হয়নি, সে কথাও জানালেন এ অভিনেতা।
জুনায়েদ খান বলেন, মহারাজের আগে আমি কিছু অডিশন দিয়েছিলাম। যেগুলো সেই সময় হয়নি। বাবা আমির খানের 'লাল সিং চাড্ডা'র জন্য অডিশন দেওয়ার কথা জানালেন তিনি বলেন, কখনো কিছু রোল আপনি পান, কখনো পান না।
জুনায়েদ বলেন, যাই হোক বলতে সমস্যা নেই—আমার কাজ বাবার পছন্দও হয়। কিন্তু লাল সিং চাড্ডার বাজেট এমন ছিল যে, আপনি কোনো নতুন অভিনেতাকে প্রধান চরিত্রে কাস্ট করবেন না। তাই ওই ছবির জন্য আমাকে সিলেক্ট করা হয়নি। অকপটে সত্যিটা বলে ফেললেন আমিরপুত্র— তবে আমি এটাও স্বীকার করব যে, আমির খানের ছেলে না হলে হয়তো মহারাজ পেতাম না।
সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এবং ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মহারাজ ১৮৬২ সালের মহারাজ লিবেল কেস নিয়ে তৈরি হয়েছে। যেখানে জয়দীপ আহলাওয়াত ও শালিনী পান্ডের পাশাপাশি জুনায়েদ খান অভিনয় করেছেন।
সাংবাদিক তথা সমাজ সংস্কারক করসনদাস মুলজি বল্লভাচার্য গোষ্ঠীর প্রধান, ধর্মগুরু যদুনাথ ব্রিজরতন মহারাজ ও তার শিষ্যদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। ১৮৬২ সালে বম্বে হাইকোর্টে মহারাজ লিবেল মামলাটি ওঠে। মুলজির নির্ভীক সাংবাদিকতা, তদন্তমূলক রিপোর্ট, শুধু অপরাধচক্রেরই পর্দা ফাঁস করেনি, সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বও ফুটিয়ে তুলেছিল। তবে এরপর অজস্র মানহানির মামলা হয় মুলজির উপরে। বড় আর্থিক ক্ষতির মুখেও পড়েন তিনি।
করসনদাস মুলজির চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ খান। অন্যদিকে ধর্মগুরু যদুনাথ ব্রিজরতন মহারাজের চরিত্রে দেখা গেছে জয়দীপ আলাওয়াতকে। সিনেমাটি জুন মাস থেকেই দেখতে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্সে। সেভাবে সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছে দুজনের কাজই।
উল্লেখ্য, অদ্বৈত চন্দনের পরিচালনায় শ্রীদেবীকন্যা খুশি কাপুরের সঙ্গে জুনায়েদ খান তার পরবর্তী প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রোমান্টিক কমেডি হিসাবে চিহ্নিত এই ছবিটি হিট তামিল ছবি লাভ টুডের রিমেক। খুশি এর আগে একটি মাত্র সিনেমা করেছেন, তা হলো জোয়া আখতারের দ্য আর্চিজ।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ