ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কড়া ডায়েট করতে গিয়ে হাসপাতালে অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১১:১২

অভিনেত্রী পূজারিণী ঘোষের টালিউডে বেশ কয়েক বছর হয়েছে আসার। মডেলিং জগত থেকে অভিনয়ে আসেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এ ছাড়া অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। 

এদিকে এ অভিনেত্রী কড়া ডায়েট করতে গিয়ে বিপদে পড়েছেন। এমন বিপদ যে আসবে, তা আগে থেকে অনুমানও করতে পারেননি পূজারিণী। ফলও হয়েছে ভয়াবহ। অসুস্থ হয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

পূজারিণী বলেন, শুধু খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই। কাজের সংখ্যা কমলে টালিউডে অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের মেয়ে নয়।

উল্লেখ্য, জেএল ফিফটির মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। তার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...