ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, পর্দায় যাকে চুমু খেয়েছেন সালমান
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে খোদ ক্যাটরিনা কাইফকে পর্দায় চুমু খেতে রাজি হননি বলিউড অভিনেতা সালমান খান। বহু চেষ্টা করেছিলেন পরিচালক আলি আব্বাস জাফর, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেননি তিনি। সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই ভেবেছিলেন— হয়তো ক্যাটরিনার জন্য সালমান খান ‘নো কিসিং পলিসি’ ভেঙে দেবেন। এমনটি ভেবেছিলেন খোদ পরিচালক আলি আব্বাস জাফরও। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন ভাইজান। শেষ পর্যন্ত ছবি থেকে দৃশ্যটাই বাদ দিয়ে দেন পরিচালক।
অথচ সালমান খানের অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’ কারও অজানা নয়। পর্দার বাইরে একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্ক ছিল। বলিউড ভাইজানখ্যাত সালমান খানের প্রেমকাহিনি সবসময়ে সংবাদের শিরোনাম হয়ে এসেছে। যার তালিকার ভাণ্ডার অনেক বড়— ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতা বিজলানি, সোমি আলিসহ আরও অনেকেই।
কিন্তু ভাইজান এক বিষয়ে ভীষণ ত্যাড়া। তিনি পর্দায় কোনো অভিনেত্রীকে চুমু দেননি এবং দিতেও নারাজ। তবে একজনকে সালমান চুমু দিয়েছিলেন। কে সেই নায়িকা, যার ক্ষেত্রে নিজের নিয়ম ভেঙেছিলেন এ অভিনেতা?
এমন একজন নায়িকা আছেন, যাকে চুমু খেয়েছিলেন সালমান খান, তাও আবার পর্দায়। বলিউড ভাইজান পর্দায় একমাত্র চুমু খেয়েছেন কারিশমা কাপুরকে। ১৯৯৬ সালের ছবি 'জিৎ'-এ কারিশমাকে চুমু খান তিনি। শুধু এই অভিনেত্রীকে চুমু খেয়েছিলেন ভাইজান? যদিও নেটিজেনদের একটি অংশের বক্তব্য— সালমান আদতে কারিশমার ঠোঁটে চুমু খাননি। তিনি অভিনেত্রীর গালের পাশে চুমু দিয়েছিলেন। পর্দায় কোনো নায়িকার ঠোঁট স্পর্শ করেননি ভাইজান।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ