ছেলের ‘আব্রাম’ নামের রহস্য খোলাসা করলেন শাহরুখ
দেখতে দেখতে ১১ বছর পার করে ফেলল শাহরুখ-গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাম। বেশি বয়সের সন্তান, তবু কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়ক।
জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও তেমন লক্ষ্মীটি নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম বাসার সবাই। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও, শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে তার নাম কেন আব্রাম রাখলেন শাহরুখ।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, আব্রামের নামের গভীর অর্থ। এই নামে রয়েছে ইহুদিদের আরাধ্য আব্রাহাম, আবার হিন্দুদের রামও। সব মিলিয়ে আব্রাম শাহরুখের জীবনে কতটা বিশেষ, তা তার নামই বলে দেয়।
শাহরুখের কথায়, মুসলিমদের জাতির পিতা হজরত ইব্রাহিম (আ:) আব্রাহাম নামে পরিচিত। এ ছাড়া জুডাইজ়িমে তাকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বেড়ে ওঠে, সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরেপক্ষতায় বিশ্বাসী।
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আমার সৌভাগ্য যে, আব্রাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান ও, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে আব্রাম।
তবে শাহরুখ জানান, বাসার মানুষজন আব্রামকে নিয়ে নালিশ করেই চলেন। খুব অবাধ্য বাচ্চা সে, তাই বাবা হয়ে নিজেই তাকে বোঝানোর দায়িত্ব নেন।
শাহরুখের কথায়, আব্রাম আমায় জিজ্ঞাসা করেছিল, বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি? আমি বললাম, হ্যাঁ তা পারো! তবে অভিনেতা নিজেই জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি।
T.A.S / T.A.S
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্সি
শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন
সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ