আরামবাগের সভাপতি তাজওয়ার আওয়াল
দেশের ঐতিহ্যবাহী ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘে সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তাজওয়ার মোহাম্মদ আওয়াল।
আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার এম আওয়াল বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছোট ছেলে ও বাফুফের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আওয়ালের ছোট ভাই। তিনি প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব ফেনী সকারের সঙ্গে যুক্ত ছিলেন।
শনিবার রাতে আরামবাগ ক্রীড়া সংঘের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাজওয়ার আওয়ালকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১০ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষিত হবে।
মতিঝিলস্থ সেন্টার ইন রুফটফ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি তাজওয়ার মোহাম্মদ আওয়াল, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি এজাজ মো. জাহাঙ্গির, মিজানুর রহমান সোহেল, মো. ওমর ফারুক ও কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন মিতু ও হানিফ ভুলু এবং কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন রতন।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি