২০ বছর পর পুনর্মুক্তিতেও ১০০ কোটির ক্লাবে ‘বীর জারা’
বর্তমান সময়ে বক্স অফিসে ১০০ কোটির বেঞ্চমার্ক ছোঁয়া যে কোনো ছবির জন্যই চ্যালেঞ্জ। এই গণ্ডি পেরোনো মানেই যেন বক্স অফিসে প্রথম ছক্কা হাঁকানো। তবে পুনর্মুক্তিতে ১০০ কোটি! এও সম্ভব? অভিনেতার নাম যখন শাহরুখ খান, তখন তা নিশ্চয়ই সম্ভব। কারণ, তাঁকে বক্স অফিসে টেক্কা দেওয়া মুশকিলই নয়, অসম্ভব। সে কথাই আবার প্রমাণ করলেন কিং খান।
২০০৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীর জারা’ পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৩ সেপ্টেম্বর। রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবি ২০ বছর পরেও প্রেক্ষাগৃহে এই ছবি সমান জনপ্রিয়তা লাভ করেছে। দর্শকদের উপচে পড়া ভালোবাসায় ফের বক্স অফিসে সাফল্য লাভ করল এই কালজয়ী ছবি। মুক্তির ২০ বছর পর পুনরায় প্রেক্ষাগৃহে এসে শাহরুখ-প্রীতির সিনেমা ১০০ কোটির গণ্ডি পার করল। বলিউডের বক্স অফিসের হিসাব বলছে, প্রথম মুক্তির ২০ বছর পর বীর ও জারার প্রেমকাহিনি ১০০ কোটি আয়ের গণ্ডি পার করে ফেলল। বলিউডের ট্রেড অ্যানালিস্ট ও চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘পুনরায় মুক্তি পাওয়ায় ‘বীর জারা’ বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পার করল। কয়েকটি মাত্র প্রেক্ষাগৃহে [২৮২] ও সীমিত শো-টাইম নিয়ে মুক্তি পেয়ে কালজয়ী ক্লাসিক ‘বীর জারা’ [২০০৪] খুব ভালো ব্যবসা করেছে পুনর্মুক্তিতে। দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে (২০৩), আশা করা যাচ্ছে, ‘বীর জারা’ আরও বেশি দর্শককে আকর্ষণ করবে; কারণ টিকিটের দাম ৯৯টাকা।’
শাহরুখ খান ও প্রীতি জিনতা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, দিব্যা দত্ত, কিরণ খের, বোমন ইরানি, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী। যশ চোপড়া পরিচালিত এই ছবি এক ভারতীয় সেনাবাহিনীর পাইলট বীর ও এক পাকিস্তানি মেয়ে জারার প্রেমের গল্প বলে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ