ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন ৬৯ বছর বয়সি চিরঞ্জীবী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১:১৯

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন। সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা/নৃত্যশিল্পী বিভাগে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে গিনেস বুকে নাম লেখালেন ৬৯ বছর বয়সি এই অভিনেতা। ২২ সেপ্টেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে এ রেকর্ডসের সার্টিফিকেট চিরঞ্জীবীর হাতে তুলে দেন গিনেস কর্তৃপক্ষ।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫৬টি সিনেমার ৫৩৭টি গানের ২৪ হাজার নাচে পারফর্ম করেছেন চিরঞ্জীবী। ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর সিনেমায় অভিষেক ঘটে চিরঞ্জীবীর। এ কারণে সার্টিফিকেট প্রদানের জন্য ২২ সেপ্টেম্বর বেছে নেন গিনেস কর্তৃপক্ষ। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

গিনেস রেকর্ডসের সার্টিফিকেট গ্রহণ করে চিরঞ্জীবী বলেন, ‘এই মুহূর্তটি ভোলার নয়। আমি কখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে স্বীকৃতি চাইনি। কিন্তু আমার নাচের জন্য তারা সম্মানিত করেছে, এটা অবিশ্বাস্য! নাচ আমাকে সত্যিকার অর্থে তারকা বানিয়েছে এবং আমার ক্যারিয়ারে অনেক পুরস্কার এনে দিয়েছে।’

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক রিচার্ড স্টেনিং। এই স্বীকৃতি প্রদানের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘১৫৬টি চলচ্চিত্র এবং এসব সিনেমার নৃত্য পরিবেশন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পর, আমরা এই অর্জনটিকে আনুষ্ঠানিকভাবে প্রদান করছি।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। চলতি বছর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে। ২০০৬ সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। চিরঞ্জীবীর আসল নাম হলো শিবা শঙ্কর ভারা প্রসাদ।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...