জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়ি বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে, যেখানে সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু সোমবার (২৩ সেপ্টেম্বর) জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ইলিয়াস কাঞ্চন সংবাদমাধ্যকে বলেন, ‘আপনারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারবো না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়ে।
এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে। এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান করা হয়।
জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন,অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ