ঢাকা মেরিনার্সের নতুন সভাপতি হলেন সামির কাদের চৌধুরী
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী সামির কাদের চৌধুরী ঢাকার বিখ্যাত স্পোর্টস ক্লাব মেরিনার্স ইয়াংসের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
সামির কাদের চৌধুরী, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাং কিংস ও এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং দ্যা ঢাকা ডাইং-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন, মেরিনার্স ক্লাবের নেতৃত্বে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জানান, মেরিনার্স ক্লাব যে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গঠন করা হবে।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আরও বলেন, ‘ক্লাবের ঐতিহ্য বজায় রেখে এটিকে একটি আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ