শাকিব আমাকে অনেক বেশি ইজি করে ফেলেন : নাবিলা
‘তুফান’ সিনেমার মাধ্যমে সাড়া ফেলেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় তার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। বড় পর্দার পর এখন ওটিটিতে রিলিজ হয়েছে সিনেমাটি।
তবে ‘আয়নাবাজি’খ্যাত নায়িকাকে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়েছে। কারণ দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা। অন্যদিকে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর মতো তারকাদের সঙ্গে অভিনয়। যদিও ‘আয়নাবাজি’তে চঞ্চলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল নাবিলার। কিন্তু শাকিবের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার।
নাবিলা কি নার্ভাস ছিলেন? জবাবে এই তিনি বলেন, ‘তুফানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাই আমি বেশি নার্ভাস ছিলাম। এর আগে চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, তাই তার সঙ্গে নার্ভাসনেসটা কম ছিল। তবে শাকিব খানের সঙ্গে প্রথম দিন কাজ করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। মিমির (মিমি চক্রবর্তী) সঙ্গে প্রথম শটের দিন আমি দূর থেকে তাকে দেখছিলাম। প্রথম দেখাতেই মিমি আমাকে হাত নেড়ে সম্মোধন করে। সেটা আমার কাছে ওয়েলকামিং ছিল এবং নার্ভাসনেস কমিয়ে দিয়েছিল।
নাবিলা আরও বলেন, ‘শাকিব খানের সঙ্গে প্রথম শটের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কারণ সে সুপারস্টার, মেগাস্টার। সিনেমায় আমাদের দুজনের লাস্ট সিনটাই ছিল শুটিং সেটে আমাদের প্রথম সিন। আমি খুব নার্ভাস ছিলাম। তবে ধীরে ধীরে শাকিব খান আমাকে অনেক বেশি ইজি করে ফেলেন। তিনি লাভলি কো স্টার এবং তিনি তার কাজটা সুন্দর করে করে ফেলন।’
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ ও কলকাতার গুণী শিল্পীদের নিয়ে সিনেমাটি নির্মিত হয়।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ