ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্সে আটলান্টার বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আটলান্টা ফায়ারের হয়ে খেলতে নেমে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন তিনি, যার ফলে তার দল ফোর্ট লডারডেল লায়ন্সের বিপক্ষে বিশাল জয় তুলে নেয় তার দল।

সাইফউদ্দিনের দল প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে বিশাল ২৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন স্টিভেন টেলর, যিনি ৬১ বলে ১১২ রানের দারুণ সেঞ্চুরি করেন। ফিনিশিংয়ে সাইফউদ্দিন ঝড়ো ব্যাটিং করে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যান। ১৮ বলের ছোট ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ রান করেন তিনি।

ব্যাট হাতে অবদান রাখার পর সাইফউদ্দিন বল হাতেও জ্বলে ওঠেন। ইনিংসের প্রথম বলেই ত্যাগনারায়ণ চন্দরপলকে গোল্ডেন ডাকের স্বাদ দেন তিনি, যা প্রতিপক্ষের জন্য ছিল একটি বড় ধাক্কা। এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচে নিজের প্রভাব আরও বাড়ান।

ফোর্ট লডারডেল লায়ন্স দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে সক্ষম হয়। ৪ ওভার বল করে সাইফউদ্দিন মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন, যার মধ্যে একটি ওভার ছিল মেডেন। শেষপর্যন্ত আটলান্টা ফায়ার ৭৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, আর সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্স ছিল এই জয়ের অন্যতম মূল চাবিকাঠি।

T.A.S / T.A.S

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক