ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিনেমার জন্য সময় নেবেন জয়িতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১১:২৬

ছোট পর্দার নবাগত অভিনেত্রী আনিকা আশরাফ জয়িতা। বর্তমানে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি, যেগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দা ও ওটিটি নিয়েও স্বপ্ন বুনছেন তিনি।

জয়িতা বলেন, ‘দর্শকের ভালোবাসায় নাটকে এখন আমার ব্যস্ততা খুব। এ ব্যস্ততা আমি বেশ ভালোভাবে উপভোগ করছি। ব্যস্ত শিডিউল থাকায় অনেক নাটক না করে দিতে হয়েছে। এর মধ্যে বিজ্ঞাপনের শুটও থাকে। সবকিছু মিলিয়ে ভালো সময় কাটছে।’

এ সময় সিনেমায় অভিনয়ের বিষয়েও কথা বলেন জয়িতা, ‘এখনই সিনেমায় যুক্ত হতে চাই না। কারণ এটি অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক প্রতিযোগিতা। এ ছাড়া বর্তমানে কোয়ালিটিফুল ও ট্যালেন্টেড অনেক অভিনেত্রী কাজ করছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতার মতো প্রস্তুতি আমার নেই এখনো। আমি এখনো শিখছি। অভিনয়ের অভিজ্ঞতা আরও বৃদ্ধি হোক, তারপর সিনেমায় অভিনয়ের বিষয়ে সাহস করব। কারণ একবার সিনেমায় নাম লিখিয়ে ফেললে তখন আর বড় পর্দা থেকে ছোট পর্দায় সেভাবে ফেরা হবে না। তাই একটু ভেবেচিন্তেই নাম লেখাব। আর হ্যাঁ, অবশ্যই একজন অভিনেত্রীর রুপালি পর্দায় অভিনয়ের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন আমারও রয়েছে। আশা করি খুব ভালোভাবেই সেই স্বপ্নপূরণে নিজেকে প্রস্তুত করতে পারব।’

এ সময় বড় পর্দায় তার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর কথাও জানান জয়িতা। তিনি বলেন, ‘আমাদের সিনেমায় এখন শাকিব খান সবার চেয়ে এগিয়ে। তার সঙ্গে এখন কোনো নায়কেরই তুলনা হয় না। তার কাজ আমার পছন্দ। এরপর সিয়াম আহমেদের কাজ ভালো লাগে। তিনি খুবই ন্যাচারাল একজন অভিনেতা। তার কাজ মানে চোখের শান্তি। এ ছাড়া নায়িকাদের ক্ষেত্রে আমার সবসময়ের ফেভারিট জয়া আহসান। তিনিও ন্যাচারাল একজন অভিনেত্রী। যে কোনো চরিত্রের সঙ্গেই নিজেকে মেলে ধরতে পারেন তিনি। এ ছাড়া সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। আমি তার অভিনয়ের একজন ভক্ত। আর নুসরাত ফারিয়ার কাজ ভালো লাগে।’

জয়িতা সবসময়ই গল্পনির্ভর কাজগুলো করতে পছন্দ করেন। তাই ভালো গল্প পেলে ওটিটিতেও কাজ করতে আগ্রহী এ নবাগত।প্রচারের অপেক্ষায় আছে জয়িতা অভিনীত নাটক ‘এক হাতের সংসার’, ‘ভাইভা ম্যান’, ‘অভাগীর সংসার’, ‘সংসার আমার ভাললাগে না’সহ বেশ কিছু নাটক। চলতি মাসের শেষে আরও দুটি নাটকের শুটিং করবেন এ অভিনেত্রী। এ ছাড়া দুটি মিউজিক ভিডিওতেও কাজের কথা রয়েছে জয়িতার। সম্প্রতি দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...