ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবু সাঈদ ব্যাপারীর ইন্তেকাল


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ৪:৪৮

চলে গেলেন মোহাম্মদপুর কাটাশুর এলাকার সাবেক সফল কমিশনার আলহাজ আবু সাঈদ ব্যাপারী। ঢাকা উওর সিটি কর্পোরেশনের সাবেক ৪৬নং ওয়ার্ড বর্তমান ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আবু সায়েম শাহিনের বাবা আলহাজ আবু সাঈদ ব্যাপারী  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (২৬  আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলাে অনুমান ৯০ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগস্ট মাস,জাতীয় শোক দিবসে যখন সারাদেশের মানুষ শোকার্ত তখনই মোহাম্মদপুর কাটাশুর এলাকার মানুষ পেলো আরো একটি শোক। তার মৃত্যুতে শােক জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাদেক খানসহ মোহাম্মদপুর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার জানাজায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেন। মোট তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পুলপার মাজে মসজিদে, দ্বিতীয়টি বসিলা সিটি গার্ডেনে ‍এবং তৃতীয়টি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরে। জানাজা শেষে মরহুম আলহাজ আবুল সাঈদ ব্যাপারীকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা