ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

একুশে বইমেলায় “সেরা রাধুনীদের সেরা রেসিপি " গ্রন্থটির মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:১৯

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব, যা ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধ, আড্ডা আর সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ।বরাবরের মতো এবারও একুশে বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত সেরা রাধুনীদের সেরা রেসিপি গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় । শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত ।আরও উপস্হিত ছিলেন অত্র বইটির লেখকসহ অন্যান্য গুণীজন।সভাপতিত্ব করেন  মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।এই বইটিতে যাঁদের রেসিপি স্হান পেয়েছে - নাছরিন আক্তার (কেক আইটিম),রোমানা আফরোজা রিমঝিম (বিফ আইটেম),ফারজানা বাতেন ( বিরিয়ানি আইটেম),রাব্বে আরফিনা কোরবান (ফিশ আইটেম) ,নাবিলা আহমেদ অর্চি (ডেজার্ট আইটেম),মিতা খানম (চিকেন আইটেম),তানিয়া নেওয়াজ( নাস্তা আইটেম),গাজিয়া ফারজানা( পিঠা আইটেম),তারানা ইসলাম ( খাশির আইটেম),শাম্মি আক্তার (শাক সবজি আইটেম ।বইটি হাতে পেয়ে সম্পাদক মিতা খানম, কবি রোমানা আফরোজা রিমঝিম, প্রকাশক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহসহ এই বইটির ১০জন লেখকই তাদের অনুভূতি প্রকাশ করেন ও  প্রকাশনীর অন্যান্য কলা কুশলীদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি: সাংবাদিক বিল্লাল বিন কাশেম

এফডিসি লুটে খেতে চায় ডিজে সোহেল

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন

ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের দৌরাত্ম্য

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের

প্লাস্টিক পানির বোতল ব্যবহারে ফিরছে সচিবালয়

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেনঃ হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী

যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল রিপাবলিকান পার্টির শুভেচ্ছা

প্রবাসে স্বামীর মৃত্যু: মরদেহ গ্রহণে বাধা, ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর আর্তনাদ