ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৭:৪০

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতাল প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের অপেক্ষায় থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

সোহেল রানা শুভর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩৬ মিনিটে হাসপাতালের এ ও বি ব্লকের মাঝামাঝি তলায় এ ঘটনা ঘটে।

শুভ জানান, বুধবার সকালে সহকর্মী ও আরেক সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য হাসপাতালের বটতলায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে পাশে বসে থাকা লোকজনের পরিচয় জানতে চান এবং মোবাইল ফোনে তাদের ছবি তুলতে থাকেন।

একপর্যায়ে ওই ব্যক্তিরা শুভর কাছে গিয়ে জোর করে ছবি তোলার চেষ্টা করেন। এর কারণ জানতে চাইলে তাকে গালিগালাজ করে পরিচয় জানতে চান তারা। তখন শুভ নিজের সাংবাদিক পরিচয় দিয়ে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখান। অভিযুক্ত ব্যক্তিরা পরিচয়পত্রটির ছবি মোবাইল ফোনে তুলে নিয়ে তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন।

শুভর অভিযোগ, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার অনুরোধ জানালে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি উঠে দাঁড়ানোর পর সাত-আটজন মিলে তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড় মারতে থাকেন।

হামলার পর শুভ হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে গিয়ে সহায়তা চান। তার ভাষ্য অনুযায়ী, আতিয়ার নামের এক আনসার সদস্য তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ওই সদস্যকেও সেখান থেকে চলে যেতে চাপ দেন। পরে আনসার সদস্যটি সরে গেলে হামলাকারীরা আবারও তাকে মারধর ও হেনস্তা করেন।

এ সময় হামলাকারীরা তাকে হুমকি দিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা নিউজ করলে তোকে জানে মেরে ফেলব।’

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সোহেল রানা শুভ শাহাবাগ থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

হাসপাতাল প্রাঙ্গণে একজন সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সহকর্মী সাংবাদিকরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

aliul / aliul

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়