ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
আজ রবিবার (৮ নভেম্বর, ২০২৬) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সাক্ষাৎকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আজ রবিবার দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪ সদস্যের এই আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করার পাশাপাশি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে নতুন কমিটির নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর নির্দেশনানুযায়ী রাজপথে ও সাংগঠনিক ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন