ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-১১-২০২৬ বিকাল ৫:৪

রাজধানীর ডেমরায় থানা কৃষক দলের সদস্য সচিব মো. মমিনকে গভীর রাতে কল দিয়ে ও বাসার নিচে দলবল নিয়ে অবস্থান করে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) দায়ের করা জিডি নম্বর ২৫৮।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ডেমরা থানাধীন মহাকাশ রোডের নিজ বাসায় অবস্থান করছিলেন মো. মমিন। এ সময় তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে ০১৮৮৩-১৬৬৭২৫ নম্বর থেকে একটি কল আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানায়, সে সহযোগীদের নিয়ে তাঁর বাসার নিচেই অবস্থান করছে এবং তাঁকে অবিলম্বে নিচে নেমে আসতে বলে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মমিন নিচে নামতে অস্বীকৃতি জানালে ফোনের ওপার থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে নিচে না নামলে সুবিধাজনক সময়ে সুযোগ বুঝে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের কুপিয়ে খুন-জখম করার সরাসরি হুমকি দেয় ওই ব্যক্তি। এ ঘটনার পর থেকে মমিন ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে কৃষক দল নেতা মমিনকে গভীর রাতে বাসায় গিয়ে প্রাণনাশের হুমকির খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। ঘটনার তীব্র প্রতিবাদে রাতেই ডেমরা থানা কৃষক দল ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী ডেমরার বড় ভাঙ্গা এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

ভুক্তভোগী মো. মমিন অবিলম্বে হুমকিদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও পরিবারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, ‘মো. মমিনের দায়ের করা সাধারণ ডায়েরির বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি প্রযুক্তির সহায়তায় পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগী নেতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।’

এমএসএম / এমএসএম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত