ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১৫-১১-২০২৬ বিকাল ৭:৪৫

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নিয়ামত ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬। রবিবার (১৫ নভেম্বর)  জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আতর, সুগন্ধি ও ফ্লেগ্রেন্স ব্যবসায়ী, উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে বি ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার (ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল) অনিল আগরওয়াল। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন—
অটোমেশন ও কর্মসংস্থান: গত ১৮ বছর ধরে কোম্পানির কারখানা সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। পণ্যের উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে হলেও প্যাকেজিং, ডিসপ্যাচ এবং অ্যাডমিন বিভাগে প্রায় ৩০০ নিবেদিতপ্রাণ কর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়া এর পরিচালনা পর্ষদ ফ্রান্স ও জার্মানি থেকে ফ্রেগ্রেন্স এবং কেমিক্সে উচ্চতর ডিগ্রিধারী।বিশ্বমানের ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা: ভারতসহ বিশ্বের ২৩টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। আইটিসি, ডাবর, ম্যারিকো, পতঞ্জলি ও ডেনভারের (বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিজ্ঞাপিত) মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সুগন্ধি সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।আন্তর্জাতিক প্রদর্শনী: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও দুবাইয়ের মতো দেশের বড় বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি নিয়মিত অংশগ্রহণ করে আসছে।স্বচ্ছতা ও একরূপ মূল্য: প্রতিটি বোতলে সুনির্দিষ্ট নম্বর থাকে। একমাত্র হোলসেল ট্রেডার হিসেবে পণ্য সরবরাহ করায় ডিলারভেদে দামের কোনো তারতম্য বা অসঙ্গতি থাকে না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামত ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্সের চেয়ারম্যান মো: লুৎফর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আবরের প্রতি আমার ভালোবাসা এবং ব্যবসার কাজের মধ্য দিয়েই মানুষের মুখে মুখে আমার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। অনেকেই আমাকে ভালোবেসে ‘আতর ওয়ালা’ বলেও ডাকতেন 

সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসায়িক চুক্তি ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, দুই দেশের এই ব্যবসায়িক চুক্তির আওতায় আতর ও সুগন্ধি ব্যবসায়ীরা গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করবেন। এছাড়া কেউ যদি আসল বা এক নম্বর পণ্যের আড়ালে ভেজাল বা নকল পণ্য বিক্রি করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে দ্ব্যর্থহীন ঘোষণা দেওয়া হয়। 
আলোচনা সভায় আতর ও সুগন্ধি পণ্যের সঠিক ব্যবহার, ক্রেতাদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন এবং এ খাতের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে নতুন ডিলার নিয়োগ, ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং সুগন্ধি পণ্যের বাজার প্রসারে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে বিভিন্ন ধরনের আতর ও সুগন্ধি পণ্যের একটি প্রোডাক্ট শোকেস অনুষ্ঠিত হয়। সেখানে সুগন্ধির মান, সুগন্ধের ধরণ, স্থায়িত্ব ও ব্যবহার সম্পর্কে অতিথিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর সম্ভাবনা নিয়েও বিশেষ আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে মানসম্মত সুগন্ধি পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে সফল এই অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ ও কভারেজ দেওয়ার জন্য উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

aliul / aliul

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত