ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১:৩৫

দীর্ঘদিনের প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বারিধারা জে ব্লক পার্ক মাঠটি উদ্ধার করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। মাঠের সার্বিক সংস্কার, আধুনিকায়ন, উন্নয়ন এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নগদ অর্থ বরাদ্দের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। 

মাঠের সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে জে ব্লক ক্রীড়া সংঘ নামে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. স্বপন শেখ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আবু তালহা মৃদুল।  আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। 

বারিধারা জে ব্লক ক্রীড়া সংঘের নব নির্বাচিত সভাপতি মো. স্বপন শেখ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বারিধারা জে ব্লক পার্ক মাঠটি একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও প্রাণবন্ত ক্রীড়াঙ্গনে পরিণত হবে। 

তিনি বলেন, এলাকার তরুণ প্রজন্ম যেন খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সুস্থ বিনোদনে সম্পৃক্ত হয় এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে—এমন ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বারিধারা জে ব্লক ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক আবু তালহা মৃদুল বলেন, একটি সুন্দর মাঠ, একটি সুস্থ প্রজন্ম এবং একটি সুন্দর সমাজ—এমনই প্রত্যাশায় বারিধারা জে ব্লক ক্রীড়া সংঘের নতুন যাত্রা যেন সফল হয় সেই প্রচেষ্টাই থাকবে সব সময়।

এমএসএম / এমএসএম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার