অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সলিমুল্লাহ রোড ফাঁকা জায়গায় ও এর আশপাশে দুই একটি রোড সপ্তাহে একদিন রবিবার কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী হকাররা বিভিন্ন জামাকাপড়, জুতো, স্যান্ডেল, কসমেটিক, ব্যাগ, শিশুদের খেলনা সামগ্রী ও বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী পসরা সাজিয়ে মাটির মধ্যেই বসে পড়েন কিছু পণ্য বিক্রির আশায়। এসব ছিন্নমূল হকারদের বেশীর ভাগই নারী। এই নারী হকারদের একটি বড় অংশই হলো দুঃস্থ অসহায়, আবার কেউ বিধবা, কেউ বৃদ্ধ। এসব নারীরা পেটের দায়ে কিছু পণ্য সামগ্রী এনে মেলায় বসে বিক্রি করার জন্য। তারা পণ্য সামগ্রী বিক্রি করে তাদের জীবন জীবিকা ও সন্তানদের জন্য রুটি রোজগারের ব্যবস্থা করেন এসব নারীরা। আবার কিছু বৃদ্ধ পুরুষ হকাররা বসেন কিছু জামাকাপড় বিক্রি করার জন্য। তাদের ইতিহাস আরো ভারী। তাদের মধ্যে কেউ তাদের সন্তানেরা খোঁজ খবর রাখেননা পিতামাতাকে। আবার কেউ টাকার অভাবে দোকান নিয়ে ব্যবসা করতে পারেন না। যার ফলে এসব ছিন্নমূল হকারদের ভাগ্যে খোলা আকাশের নিচে মাটিতে বসেই তাদের ক্ষুদ্র ব্যবসা চালিয়ে যেতে হয়। আর এসব কারণেই তারা বিভিন্ন মেলায় বসে পণ্য সামগ্রী বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। কথা হয় সালাম নামে এক জুতা বিক্রেতার সাথে। তিনি সকালের সময়কে বলেন, এই মেলায় শৃংখলার দায়িত্বে সিয়াম ভাই আছেন। তিনি আমাদের কাছ থেকে একটি টাকাও নেননা। আরো কথা হয় আব্দুস সাত্তার (৭৪) এক বিক্রেতার সাথে। তিনি বলেন, কিছু পুরাতন ওড়না এনে বিক্রি করি তা মানুষ নিতে চায় না। টাকার অভাবে নতুন ওড়না এনে বিক্রি করতে পারি না মেলায়। আরো কথা হয় মোছাঃ শাবানা নামের এক নারী খেলনা বিক্রেতার সাথে। তিনি কিছু খেলনা সামগ্রী নিয়ে বসে আছেন। তিনি বলেন, আমার স্বামী অসুস্থ্য। তাই এই খেলনা সামগ্রী বিক্রি করে সন্তানদের নিয়ে কোন রকম বেঁচে আছি। এমন অনেক হকারদের অবস্থা সালাম-সাত্তার-শাবানার মতই একই গল্প। কথা হয় এই মেলায় শৃংখলা দায়িত্বে থাকা সিয়ামের সাথে। তিনি সকালের সময়কে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ফুটপাত হতে হকারদের উচ্ছেদ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এসব ছিন্নমূল হকাররা বসার কোন স্থান না পেয়ে বিভিন্ন ভাসমান খোলা জায়গায় তাদের পণ্য বিক্রি করার জন্য মেলায় এসেছেন। অসহায় হকারদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন সিয়াম। তিনি আরো বলেন, কিছু অসহায় হকাররা টাকার অভাবে বড় ধরণের ব্যবসা করতে না পেরে এই মাঠে সামান্য কিছু নতুন-পুরাতন জামাকাপড়, জুতা, স্যান্ডেল, শিশুদের খেলনা সামগ্রী নিয়ে মেলায় বসে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করেছেন। সিয়াম আরো বলেন, অনেক অসহায় নারী পুরুষ হকাররা একটি টাকাও দেন না। তাদের কষ্টের কথা শুনে আমিও হকারদের পাশে এসে দাঁড়িয়েছি। আর কিছু কিছু হকাররা দেড়-দুশো টাকা করে দেয়। তাদের টাকার মোট অংশ রাস্তায় যানজটমুক্ত নিয়োজিত স্বেচ্ছাসেবী, পরিস্কার পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবী, তাদের পারিশ্রমিক দিতে হয়। তিনি আরো বলেন, অসহায় দরিদ্র হকারদের কষ্টের কথা চিন্তা করেই এই মেলার আয়োজন।
aliul / aliul
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল