র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রাজধানীর ৯৩, কারওয়ান বাজারস্থ ইডিবি ট্রেড সেন্টারে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনে ডেইলি বেস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি বেস্ট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কমল চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক মনজুর এ আজিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান, ডেইলি বেস্ট নিউজের মফস্বল সম্পাদক আফরোজা সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন দৈনিক সকালের সময়ের নিজস্ব প্রতিবেদক টি আই এস বিউটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। একজন সাংবাদিককে প্রতিনিয়ত অনেক কিছু জানতে হয়, শিখতে হয় এবং নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে কাজে লাগাতে হয়। তিনি বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে দেশ ও জনগণের সেবা করার এক অনন্য সুযোগ থাকে।
তিনি বলেন, সাংবাদিকদের মানুষ হিসেবে নয়, বরং দায়িত্বশীল পেশাজীবী হিসেবে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। কেউ যেন এ দেশের সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল্য করার সাহস না পায়। সত্যিকারের সাংবাদিকতার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সত্য প্রকাশে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘যে যাই বলুক, ধর্মের কল বাতাসে নড়ে।’ অর্থাৎ সত্য কখনো চাপা থাকে না, একদিন তা প্রকাশিত হবেই। তিনি ডেইলি বেস্ট নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডেইলি বেস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশায় একজন সাংবাদিক নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে। সমাজে বিচারপ্রতি, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ নানা পেশার লোকজন বসবাস করেন। তাদের কাজের ভিন্নতা রয়েছে। তবে একজন পেশাদার সংবাদকর্মীকে সকল বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা রাখতে হয়। কারণ একজন পেশাদার সংবাদকর্মীর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ, জাতি তথা রাষ্ট্র উপকৃত হয়। তাই অনুষ্ঠানে উপস্থিত সকল সংবাদকর্মীকে পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান তিনি।
ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য এ আয়োজনে সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
aliul / aliul
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ