ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১:৭

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর দনিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় দনিয়া ক্লাব মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন (বিডি ক্লিন)।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এমপি। বিশেষ অতিথি ছিলেন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, জুরাইন আদর্শ একাডেমির চেয়ারম্যান আব্দুর রহিম জীবন, নগর উন্নয়ন আন্দোলনের মহাসচিব কে এম শরীয়াতুল্লাহ এবং জাতীয় বিপ্লবী সংসদের আহ্বায়ক কাজী ফিরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এইচ সম্রাট হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সহসভাপতি মুহা. সিয়াম হোসাইন ভূইয়া।

অভিযান চলাকালে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তারা আরও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিত মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে। ডেঙ্গুমুক্ত পরিবেশ ও সুস্থ সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংগঠনের নেতারা।

এমএসএম / এমএসএম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার