বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
বিএনপির নির্বাচনি ইশতেহার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কর্মযজ্ঞ বিষয়ে আয়োজিত মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছেন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় তৃতীয় স্থান অর্জনকারী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি'র নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ছাত্রদলের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দও কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএনপির নির্বাচনি ইশতেহার, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পায়।
উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন ছাত্রনেতা সোহেল রানা জনি।জনির এ অর্জন পবিপ্রবি ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার