রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
দেশের প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ সরকারী জায়গা দখল করে বোতলে ভরে প্রকাশ্যে দাহ্য পদার্থ অকটেন বিক্রি করছে সুমন ও ফরিদ নামে দুই ব্যক্তি। দীর্ঘ ৮ বছর থেকে এই অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে নোয়াখালির হাতিয়া থেকে আসা সুমন এবং তার সঙ্গী হিসেবে রয়েছে লালমনিরহাটের ফরিদ।
রাজধানীর কুড়িলের কুড়াতলী তিনশ ফিট রোড সংলগ্ন ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে বোতলে করে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ অকটেন। দেশের প্রচলিত আইনকে উপেক্ষা করে প্রশাসনের নির্দেশ ছাড়া এভাবে অকটেন বিক্রি করছে সুমন ও ফরিদ নামে দুই ব্যক্তি। দেশের মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় প্রকাশ্যে এমন দাহ্য পদার্থ বিক্রির অনুমতি না থাকলেও তারা নাকি মাসিক মাসোয়ারা দিয়ে ব্যবসা করছে বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা।
এভাবে যত্রতত্র খোলাবাজারে বোতলে করে অকটেন বিক্রির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা এবং অগ্নি সন্ত্রাসকে উস্কে দেয়া হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। আর এভাবেই সরকার বিরোধী ষড়যন্ত্রের জাল বিস্তারে সহায়তা করছে সুমন ও ফরিদের মতো ব্যবসায়ীরা। এভাবে তেল বিক্রি করাটা ন্যায়সঙ্গত কিনা জানতে চাইলে সুমন বেশ দাম্ভিকতার সাথে জানায়, তাদের দোকান যেন তুলে দেয়া না হয় সেজন্য প্রতি মাসে মোটা অংকের টাকা দেয়া হয়। সুমন উল্টো জানতে চায়, দেখভালকারী কর্তৃপক্ষকে মাসিক মাসোয়ারা যদি না দেই তাহলে কি এভাবে প্রকাশ্যে এই ব্যবসা করা সম্ভব? সুমনের এমন বক্তব্যে সম্মতি জানায় ফরিদ।
তারা জানায়, নিউজ করে কিংবা প্রশাসনকে বলে তাদের তেলের ব্যবসা বন্ধ করা যাবে না। কেননা দীর্ঘদিন থেকে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তারা ব্যবসা পরিচালনা করছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং নাশকতা তথা অগ্নি সন্ত্রাস বন্ধে যত্রতত্র অনুমোদনহীন এমন দাহ্য পদার্থ অকটেন বিক্রির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবী বলে জানায় উক্ত এলাকার স্থানীয় ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি