ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. মিজানুর রহমান রাজ এবং সদস্যসচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবমনোনীত আহ্বায়ক এস. এম. মিজানুর রহমান রাজের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহসভাপতি ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি বৃহত্তর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
ছাত্রদলের রাজনীতি পেরিয়ে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে। তৃণমূল থেকে শুরু করে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাঁকে ঢাকা মহানগর উত্তর যুবদলের শীর্ষ এই পদে দায়িত্ব দেওয়া হলো।
নতুন এ নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা