ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৬ রাত ৯:২১

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের প্রধান রপ্তানি খাত যখন মারাত্মক আর্থিক ক্ষতির মুখে, তখন স্ট্যান্ডার্ড গ্রুপের মতো শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন ও সরবরাহ কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পোশাকের চালান পাঠাতে না পারায় প্রতিষ্ঠানটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। এমন সংকটজনক পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ কর্তৃপক্ষ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে শ্রমিক আন্দোলনে অর্থায়নকারী সন্দেহভাজন প্রতিষ্ঠানের তালিকায় স্ট্যান্ডার্ড গ্রুপের নাম উল্লেখ করার পরিপ্রেক্ষিতে গ্রুপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে স্ট্যান্ডার্ড গ্রুপ জানায়, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা এই শিল্পগোষ্ঠী দেশের পোশাকশিল্পের অগ্রযাত্রার অন্যতম প্রধান অংশীদার। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গ্রুপটি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গৌরবোজ্জ্বল অবদান রেখে আসছে। গ্রুপটি কখনোই শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি এবং সবসময় দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও শ্রম আইন পূর্ণাঙ্গভাবে মেনে ব্যবসা পরিচালনা করে আসছে।

কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, স্ট্যান্ডার্ড গ্রুপ নিয়মিতভাবে সরকারি কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা দিয়ে আসছে এবং পোশাক রপ্তানির মাধ্যমে শত শত কোটি টাকার মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। যে প্রতিষ্ঠান নিজেই শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং বিদেশি ক্রেতাদের সময়মতো অর্ডার সরবরাহ করতে না পেরে সরাসরি আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই প্রতিষ্ঠান আন্দোলন উসকে দিচ্ছে—এমন অপপ্রচার নিতান্তই অমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

বর্তমান সংকটকালে দেশের সার্বিক অর্থনীতি, রপ্তানি আয়, বৈদেশিক বাণিজ্য এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে শিল্পাঞ্চলের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে বিবৃতিতে জোর দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান