ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৬ রাত ১০:৫২

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১  নুরজাহান খানম।

সোমবার (২ নভেম্বর)  বিকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট কোনো দপ্তর বা সংস্থার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

পরিদর্শনকালে নুরজাহান খানম বলেন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে সচিবালয়ের মতো প্রশাসনিক কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আরও যত্নশীল হতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

মহাপরিচালক বলেন, পরিচ্ছন্নতার বিষয়টি এক দিনের কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিদিনের কাজের অংশ হিসেবেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, নির্ধারিত স্থানে ময়লা রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন পরিদর্শনকালে সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার