ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ৩:৪৫

রাজধানীর খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নির্ধারিত এলাকায় বৃক্ষরোপণ এবং আগে থেকে রোপণ করা গাছের পরিচর্যা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ডা. জাহেদুল কবীর, রফিকুল ইসলাম ও এম জি মাসুম রাসেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সারোয়ার ভূঁইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ কোরাইশী, ইকবাল কবীর চাকলাদার ও মিজানুর রহমান, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমিজ ইউ রাসেল, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সল আহমেদ খান পলাশ এবং নির্বাহী সদস্য মশিউর রহমান সোহান।

উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক চান মিয়া সরদার এবং দপ্তর সম্পাদক পদমর্যাদায় সহ-সভাপতি প্রকৌশলী মাহফুজসহ শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন।

এমএসএম / এমএসএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি দাবীর আন্দোলনের প্রতি সংহতি ও আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা