ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।


টি আই এস বিউটি photo টি আই এস বিউটি
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৬:২৮

দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক শিল্প বা গার্মেন্টস খাত থেকে। উচ্চ মূল্যস্ফীতি বা ক্রমবর্ধমান বাজার দরের কারনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা ব্যায়, রান্নার জ্বালানীর খরচ মিটানো বর্তমান বেতন কাঠামোতে শ্রমিকদের পক্ষে শুধু কষ্টসাধ্য নয় বলাযায় অসম্ভব হয়ে পড়েছে।   
এমন বাস্তবতায় গার্মেন্টস খাতে কর্মরত লাখ লাখ শ্রমিক তাদের জীবন ধারনের নুন্যতম ব্যায় নির্বাহ করতে পারছেনা। ফলোশ্রুতিতে শ্রমিকরা তাদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারনের দাবিতে আন্দোলন করছে বেশ বিছু দিন যাবত। 
লক্ষ্য করছি সরকার তাদের ন্যায় সংগত দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন নীপিড়নের আশ্রয় নিয়ে আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে শারিরিক ভাবে নির্যাতন ও গ্রেফতার করছে গর্মেন্টস শ্রমিক সহ আশে পাশের বসবাসরত অসংখ্য বিভিন্ন শ্রেনরী মানুষকে। 
গনমাধ্যমের খবর অনুযায়ী জানতে পারলাম গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আহত তৌফিক নামে একজন পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। আমি এই হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছি। নিহতের পরিবারের প্রতি সহানুভূতি ও তাদের ন্যায় সঙ্গত ক্ষতিপুরন দেয়ার দাবী করছি।  
আশঙ্কা করছি শ্রমিকদের আন্দোলন দমনে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছেন।  
বিদ্যুৎ, গ্যাসের বড় ধরনের মূল্য বৃদ্ধি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সর্বরাহ না থাকা ইত্যাদি কারনে কারখানা গুলিতে সক্ষমতা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছে না। তাছাড়া, ব্যাংকিং খাতের সমস্যা, কাচামালের মূল্যবৃদ্ধি ও সরর্বরাহে ঘাটতি, বন্দর সমূহের বিভিন্ন অব্যবস্থাপনার কারনে মালিকরা বিপর্যস্থ। তাদের উৎপাদন খরচ ক্রমান্বয়ে বাড়ছে। এ প্রেক্ষিতে, শ্রমিকদের বাড়তি বেতনের দায়ভার নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগীতা করে টিকে থাকা দুঃসাধ্য হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারনে এমনিতেই বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব ও ভোগ্যপন্যের বাজার সীমিত হয়ে আসছে। 
শ্রমিক ও মালিক উভয় পক্ষের দাবী ন্যায্য। সরকারের দায়িত্ব ন্যায় সঙ্গত সমাধান। এক্ষেত্রে, শ্রমিকদের ন্যায় সঙ্গত মজুরী বাস্তবায়নের জন্য সরকারকে ভর্তুকি প্রদানের ব্যবস্থা করতে হবে। যথাযথ হিসাব করে নগদ অর্থ সহায়তা অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবন, রান্নার জ্বালানি হিসাবে এলপি গ্যাস ইত্যাদি মালিকদের মাধ্যমে বা সরাসরি শ্রমিকদের সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে, বলে মনে করছি।

aliul / aliul

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা