ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-১১-২০২৬ রাত ১১:৪২

রাজধানীর খিলগাঁওয়ে ২০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক কারবারি মো. নূর উদ্দিন নাঈম (২৫) গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকলেও থামেনি তার অপরাধমূলক কর্মকাণ্ড। এলাকাবাসীর অভিযোগ, নাঈম জেলখানায় বসে থাকলেও তার নিজ জন্মস্থান তথা ডেমরা থানার ৭০ নম্বর ওয়ার্ড এলাকায় তার শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা ও চোরাচালান সম্পূর্ণ সচল রয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে খিলগাঁও থানার নাসিরাবাদ ত্রিমোহনী গুদারাঘাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ডেমরার ধীতপুর খলাপাড়া এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে নূর উদ্দিন নাঈমকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা (মামলা নং-৩০) দায়ের করা হয়। তবে মূল হোতা নাঈম কারাগারে থাকলেও ডেমরার ৭০ নম্বর ওয়ার্ডের খলাপাড়া ও আশপাশের এলাকায় তার মাদক নেটওয়ার্ক এখনো সক্রিয়। স্থানীয়দের দাবি, কারাগারে বসেই বিশেষ মাধ্যমে বা জামিনে থাকা সহযোগীদের সাহায্যে নাঈম তার পুরো সিন্ডিকেট পরিচালনা করছে। তার অনুপস্থিতিতে সিন্ডিকেটের অন্য সক্রিয় সদস্যরা ভারত থেকে চোরাইপথে আসা ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ডেমরা ও নাসিরাবাদ এলাকায় নির্বিঘ্নে খুচরা ও পাইকারি বিক্রি করছে। কারাগার থেকে এভাবে এলাকাভিত্তিক মাদক ব্যবসা ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডেমরা ও খিলগাঁওয়ের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এই চিহ্নিত মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা সংস্থার (ডিবি) জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের ডেমরা সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান দৈনিক সকালের সময় কে বলেন, "মাদক ও মাদকের চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এই চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই